Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দু’চোখে নেই আলো, আইন নিয়ে পড়ে রেজোয়ান হতে চান আইনজীবী

admin • 21 May 2023, 07:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দু’চোখে নেই আলো, আইন নিয়ে পড়ে রেজোয়ান হতে চান আইনজীবী

দুই চোখেই দেখেন না রেজোয়ান। তবুও তার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সপ্ন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শনিবার (২০ মে) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছেন তিনি।

 

দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় শ্রুতিলেখকের সহায়তা নিয়েই পরীক্ষা দিতে হয়েছে তাকে। অদম্য এ শিক্ষার্থীর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

 

পরীক্ষা শেষ সংবাদমাধ্যমকে রেজোয়ান তার সপ্নের কথা জানান। তিনি বলেন, ভর্তি পরীক্ষা বেশ ভালো দিয়েছেন তিনি। সুযোগ পেলে আইন নিয়ে পড়বেন। বড় আইনজীবী হয়ে দেশের জন্য কাজ করার স্বপ্ন তার।

 

আলাদাভাবে এক কক্ষে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিয়েছেন রেজোয়ান। পরীক্ষা চলাকালে তাকে দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।

 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘চোখে না দেখতে পারলেও রেজোয়ান পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভালোকিছু করতে চাচ্ছে। তার জন্য দোয়া থাকবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।