Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই সন্তানকে বিষ পান করিয়ে গৃহবধূর আত্মহত্যা

admin • 21 Feb 2024, 07:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুই সন্তানকে বিষ পান করিয়ে গৃহবধূর আত্মহত্যা

চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ পান করিয়ে নিজেও তা পান করে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাকিলার শ্রীপুর উত্তরে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। তিনি উপজেলার বাকিলার শ্রীপুর উত্তর এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন তার দুই মেয়ের নাম তাবাচ্ছুম (৬) ও ফাতেহা (৪)।

নিহতের স্বজনরা জানায়, বছরখানেক পূর্বে কাউসার বিদেশে পাড়ি জমানোর পর থেকেই পারিবারিক কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার দিবাগত রাতে দুই সন্তানকে বিষ পান করিয়ে নিজেও তা পান করে আত্মহত্যা করেছেন তানিয়া।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তানিয়া আক্তার নামের ওই গৃহবধূ মারা গেছেন। দুই শিশুকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা এখনও শঙ্কামুক্ত নয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।