Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারী আইনজীবীর

admin • 18 Dec 2024, 05:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারী আইনজীবীর

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের কাশ্যব পাড়ার মৃত খোকন আলীর মেয়ে। তিনি ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

 

জানা যায়, মেহেরপুর থেকে গাংনী যাওয়ার পথে গাড়াডোব নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন ৪ জন। রোমানা আক্তারকে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

 

মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মেডিক্যাল অফিসার তারিক আহমেদ জানান, গুরুতর আঘাতের ফলে রোগীর মৃত্যু হতে পারে।

 

পরিবার সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশে চাচাতো ভাই বাবুকে সঙ্গে নিয়ে রওনা হয়েছিলেন রোমানা আক্তার।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।