Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই ট্রেন মুখোমুখি, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

admin • 11 Sep 2022, 09:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুই ট্রেন মুখোমুখি, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

একই লাইনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা। এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

   

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

   

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ওই স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষারত ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে চলে এলে ট্রেন দুটি মুখোমুখি চলে আসে। এ সময় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের চালক ট্রেনটি থামাতে সক্ষম হয়।

   

এ জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এদিকে বিজয় এক্সপ্রেস পিছিয়ে নিয়ে স্টেশনের দুই নম্বর লাইনে আনা হয়। পরে ট্রেন দুটি নিজ নিজ গন্তব্যের উদ্দেশে কিশোরগঞ্জ স্টেশন ত্যাগ করে।

   

এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ জানান, রোববার বিকেলে সিগন্যালের ভুলের জন্য দুটি ট্রেন এক লাইনে মুখোমুখি অবস্থায় চলে আসে। এ কারণে প্রায় ৪০ মিনিট রেল চলাচল বিঘ্নিত ঘটে এ লাইনে। তবে কর্তব্যে অবহেলার অভিযোগ সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন ও পয়েন্টসম্যান শাকিল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।