Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দিনাজপুরে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন

admin • 27 Nov 2023, 07:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দিনাজপুরে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন

দিনাজপুরের কাহারোলে মধ্যরাতে ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে থাকা ধান ও ট্রাকের কেবিন পুড়ে গেছে।

 

রবিবার রাত ২টার দিকে উপ‌জেলার কাহা‌রোল-বীরগঞ্জ আঞ্চ‌লিক সড়‌কের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘ‌টে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত ২টার দিকে ধানবোঝাই একটি ট্রাক পঞ্চগড় থেকে বিরলের দিকে যাচ্ছিল।

 

পথে ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকে থাকা ধান ও সামনের কেবিন পুড়ে গেছে।

 

ট্রাকের চালক লিটন রেজা জানান, পঞ্চগড় থেকে ধানবোঝাই ট্রাক নিয়ে বিরল উপজেলার রূপালি রাইস মিলে যাচ্ছিলেন।

 

পথে বীরগঞ্জ-কাহারোল পাকা রাস্তায় অতর্কিতভাবে মোটরসাইকেল নিয়ে এসে সাতজন ব্যক্তি ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

 

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।