Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দিনাজপুরে বোনের বাড়িতে ভাই খুন, আহত ২

admin • 30 Sep 2023, 02:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দিনাজপুরে বোনের বাড়িতে ভাই খুন, আহত ২

ওয়াসিম আলী (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওয়াসিম উপজেলার খানপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে। এছাড়াও এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীনর রয়েছেন।

 

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে খোসালপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বোনের বাসায় ভাইসহ পরিবারের লোকজন নিয়ে শালিস বৈঠক বসে। শালিসের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ বাধে।

 

এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওয়াসিমসহ তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ওয়াসিমের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিরামপুর থানায় নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।