Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দাদার ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বউ আনলেন নাতি

admin • 01 Feb 2024, 08:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দাদার ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বউ আনলেন নাতি
কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি:

 অনেক আগে রাজা-বাদশারা হাতির পিঠে চড়ে বিয়ে করতে যেতেন। সেই প্রথা এখন আর দেখা না গেলেও অনেকে শখের বশে হাতির পিঠে চড়ে থাকেন। কিন্তু এখনকার সময়ে হাতির পিঠে চড়ে বিয়েতে যাওয়া অনেকটাই বিলুপ্ত। কুষ্টিয়া কুমারখালী শহরে হঠাৎ করে দেখা যায় রাজার পোশাক পরিহিত যুবক।

 

হাতির পিঠে চড়ে যাচ্ছেন বিয়ে করতে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে কুমারখালী কুন্ডুপাড়া নবগ্ৰহ মন্দিরের সামনে এমনই এক ব্যতিক্রমী বিয়ের দেখা গেছে। বিয়ে উপলক্ষে এস সপ্তাহ ধরে চলছিল প্রস্তুতি। হাতি ভাড়া করা হয়েছে ৪০ হাজার টাকার বিনিময়ে। সব আত্নীয়-স্বজন ও প্রিয়জনদের দাওয়াত করে হৈ হুল্লোড় এবং ভুরিভোজের ব্যবস্থা করা হয়েছিল এ আয়োজনে। হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়া যুবকের নাম ধ্রুব অধিকারী ।

 

তিনি শহরের কুন্ডুপাড়া এলাকার তপন অধিকারীর ছেলে। বিয়ের পর হাতির পিঠে চড়ে একইভাবে তিনি নিজ বাসায় ফিরে আসেন এবং কনেকে গাড়িতে করে নিয়ে আসেন। বরের বাসা থেকে পায়রা চত্বর ঘুরে কুমারখালী এলঙ্গি পাড়া উদ্দেশে হাতির পিঠে চড়ে রওনা দেন বর। সুসজ্জিত হাতি আর বরকে দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় জমে যায় মানুষের।

 

জানা যায়, কুমারখালী শহরের এলঙ্গি পাড়া এলাকার অচিন্ত পালের মেয়ে অন্তরা পালের সঙ্গে ধ্রুব অধিকারী বিয়ে হয়।বরের কাকা জানান, ধ্রুবর দাদু চেয়েছিলেন হাতির পিঠে বর সাজিয়ে বিয়ে করবে নাতি। সেই ইচ্ছা পূরণ করতেই ছেলেকে রাজকীয় সাজে সজ্জিত করে হাতির পিঠে উঠিয়ে কনের বাড়িতে পাঠানো হয়।

 

বর ধ্রুব অধিকারী বলেন, আমার দাদু চেয়েছিলেন প্রিয় নাতি হাতিতে করে রাজকীয়ভাবে বিয়ে করাবে। আর সেই ইচ্ছা পূরণের জন্য হাতির পিঠে করে বিয়ে করা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।