Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

admin • 30 Sep 2024, 11:47 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন (৬৮)।

 

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ভ্যানে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই একটি ভ্যানের চালকের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আরেক জনকে মৃত ঘোষণা করেন।

 

ঘোড়াঘাট থানার ওসি মোহাম্মদ নাজমুল হক জানান, আহতদের চিকিৎসার জন্য ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দের পাশাপাশি এর চালককে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।