Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৩

admin • 26 Nov 2022, 04:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (২৬ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

   

নিহতরা হলেন- পিকআপচালক মাদারীপুরের শিবচর থানার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে মো. খোরশেদ আলম (৩৮), ফিরোজপুরের স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২), বরিশালের বানারিপাড়া থানার বিশার কান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর ছেলে মো. সোহেল (৩৮)। আহত আরিফ (৩০) ও মো. মিজানুর রহমান মিজান (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

   

পুলিশ জানায়, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি পিকআপে দ্রুতগামী এনা পরিবহণের একটি বাস ধাক্কা দেয়।

   

এতে চালকসহ পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন।

 

অন্য তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে আরেকজন মারা যান।

   

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, দুর্ঘটনায় দুজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস এবং পিকআপ থানা পুলিশের হেফাজতে আছে। আরেকজনের মরদেহ এখনো চমেক হাসপাতালে আছে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।