Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দাঁড়িয়ে থাকা ট্রাকে নৈশকোচের ধাক্কা,নিহত ১

admin • 24 Feb 2024, 11:45 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দাঁড়িয়ে থাকা ট্রাকে নৈশকোচের ধাক্কা,নিহত ১

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে নৈশকোচের ধাক্কায় বাসচালকের সহকারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের আন্ধারীঝাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আসাদুল ইসলাম (৩০)। তিনি নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা।

 

স্থানীয়রা জানায়, ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের আন্ধারীঝাড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভুরুঙ্গামারী থেকে আসা ঢাকাগামী একটি নৈশ কোচ ধাক্কা দেয়। এতে চাপা পড়ে বাসচালকের সহকারী আসাদুল ঘটনাস্থলেই মারা যান।

 

ভুরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, নৈশকোচটি আটক করা হয়েছে। মামলা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।