Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

থানছি বাজারে আগুনে ভস্মীভূত ৫০ দোকান

admin • 25 Mar 2023, 12:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
থানছি বাজারে আগুনে ভস্মীভূত ৫০ দোকান

বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ আগুনে ৫০টি দোকান পুড়ে ছাই হয়েছে। থানছি বাজারের সেগুন ঝিরি পাড়ে একটি গেষ্ট হাউজ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে আটটায় থানচি বাজারের টিএন্ডটি পাড়ার একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা যাচ্ছে। এসময় থানচি বাজারে ১০০টি দোকানের মধ্যে ৫০টি দোকান পুড়ে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে কত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপন করা যায়নি।

 

থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা জানান, বাজারের দক্ষিণ কোণ থেকেই আগুনের সুত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে বাজারের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এতে ব্যবসায়িরা নি:স্ব হয়ে পড়েছে।

 

গত ২৩ মার্চ থানচির বলিপাড়া ইউনিয়নের বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বলিপাড়া বাজারের ৪৫টি দোকান ও ভাসমান কাঁচাবাজারসহ মোট ৫২টি দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

 

এই ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: আবুল মনসুর বলেন, আনুমানিক ৫০টির বেশি দোকান পুড়ে যায়, ক্ষতিগ্রস্তদের ত্রান সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।