আরিফুল ইসলাম প্রান্ত:
শিরোনাম দেখে মনে হতে পারে কোনো গাড়ির রেসের প্রতিযোগিতায় জয়ী হলেন তামিলনাড়ুর কোনো নারী। কিন্তু তামিলনাড়ুর নারী ট্রাক ড্রাইভার অন্নপূর্ণা রাজকুমার যেটি করে দেখিয়েছেন সেটি গাড়ির রেসের প্রতিযোগিতাকেও হার মানাবে।
বাংলাদেশের স্হলবন্দরের ইতিহাসে এই প্রথম কোনো নারী ট্রাক ড্রাইভার পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেন।তামিনাড়ুর TN05-CP2452 ট্রাক ড্রাইভার নিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এসময় ইতিহাস সৃষ্টিকারী তামিলনাড়ুর অমল রাজের কন্যা অন্নপূর্ণা রাজকুমারকে এক নজর দেখতে প্রচুর মানুষের জটলা সৃষ্টি হয়।
ট্রাকচালক অন্নপূর্ণা জানান, বাংলাদেশে ট্রাক চালিয়ে আসতে পেরে তার খুবই ভালো লাগছে। তিনি জানান, তার এই পণ্যবাহী ট্রাকটির পণ্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্হা করা হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ড স্টাফ এসোশিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক শহিদুল আলম জানান, অন্নপূর্ণা রাজকুমারের বেনাপোল স্হলবন্দরের ট্রাক নিয়ে প্রবেশ একটি যুগান্তকারী মাইলফলক হিসাবে ইতিহাসের পাতায় স্হান করে নিল।নারী ট্রাক ড্রাইভারের এই অগ্রযাত্রা আমদানী-রফতানিতে আগামীতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





