Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

তরুণদেরকে ক্রিকেটীয় সামগ্রী উপহার দিলেন ইউএনও

admin • 05 Dec 2023, 03:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তরুণদেরকে ক্রিকেটীয় সামগ্রী উপহার দিলেন ইউএনও

পার্বত্য খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার ইউএনও মোহাম্মদ আরাফাতুল আলম এর সুনাম ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে।

 

সমৃদ্ধ দিঘীনালা গড়ার প্রত্যয়ে "খেলবো লড়বো পড়বো,সমৃদ্ধ দীঘিনালা গড়বো" এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে কাজ করে তরুণদের মন জয় করে নিয়েছে ইউএনও।

 

তরুণদের মাদক হতে দূরে রাখতে খেলাধুলায় মননিবেশ করার প্রতি উৎসাহ দিয়ে যাচ্ছেন ইউএনও মোহাম্মদ আরাফাতুল আলম।

 

সম্প্রতি দিঘীনালা উপজেলার একদল ক্রীড়াপ্রেমী ছেলেদের লাঠি দিয়ে ক্রিকেট খেলতে দেখেন তিনি। এ সময় তিনি বলেন "ব্যাডা,আমি ইউএনও, আর তোমরা লাঠি দিয়ে ক্রিকেট খেলছো। আমার মান সম্মান থাকে!"

 

পরে তাদেরকে নিজ অফিস কক্ষে নিয়ে গিয়ে ব্যাট,বল এবং স্টাম্প উপহার দেন ইউএনও। এর আগেও তরুণদের মাঝে বিভিন্ন সময়ে খেলাধুলার সামগ্রী উপহার দিয়েছেন তিনি। দিঘীনালা উপজেলার তরুণদের এক ভালোবাসার নাম ইউএনও মোহাম্মদ আরাফাতুল আলম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।