জেলার খবর
সারা দেশ
তরুণ সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ করোনা আক্রান্ত
admin
• 10 Jul 2021, 04:20 PM
• পঠিত 3 বার
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন অনলাইন দৈনিক বাংলাদেশের সময়ের জামালপুর প্রতিনিধি তরুণ সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ। বর্তমানে তিনি বাড়িতেই হোম কোয়াইন্টানে আছেন ।
শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন অনলাইন দৈনিক বাংলাদেশের সময়ের প্রধান বার্তা সম্পাদক মিজানুর রহমান ।
তিনি বলেন, গত তিন দিন থেকে হালকা জ্বর, ঠান্ডা, শরীরের ব্যাথা অনুভব করায় সাকিব আল হাসান নাহিদ শনিবার ( ১০জুলাই) সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসা গ্রহন করছেন ।
তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





