Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

admin • 25 Feb 2023, 10:31 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল বাতেন (৭০) নামে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আসামি হিসেবে বন্দী ছিলেন তিনি। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

তিনি বিডিআর বিদ্রোহ মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে জানা যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মৃত ইদ্রিস আলী। তবে তার ঠিকানা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।