Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

admin • 23 Oct 2024, 03:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কালো ক্যাপ ও মুখোশ পরে একটি ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের ৮-১০ জন নেতাকর্মী।

আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলা ভবনের পিছন দিয়ে ক্যাম্পাস শ্যাডোর দিকে যান বলে একটি ভিডিও ক্লিপে দেখা যায়। ৪৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায় তাদের।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পক্ষে এটাই প্রথম মিছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।