Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপসহ গরু ডাকাতির অভিযোগ

admin • 24 Oct 2024, 08:26 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপসহ গরু ডাকাতির অভিযোগ

ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপসহ ৫টি গরু ডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল রাতে পিকআপ চালক খাইরুল সাভার মডেল থানায় এ অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ ঢাকা-আরিচা মহাসড়কে বিপিএটিসির সামনে এ ডাকাতির ঘটনা ঘটে। 

 

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৫টি গরু লোড করে ড্রাইভারসহ চারজন একটি পিকআপে করে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হন।  

 

রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বিপিএটিসির সামনে পৌঁছালে অপর একটি পিকআপ এসে গরুর পিকআপের গতিরোধ করে। পরে ওই ডাকাতদের পিকআপ গাড়ি থেকে ১০-১৫ জন এসে গরুর পিকআপের চালককে জিম্মি করে পিকআপ ও গরু ডাকাতি করে।

 

গরু নিয়ে আসা পিকআপ ড্রাইভার খাইরুল বলেন,আমি গরু বোঝাই  পিকআপে নিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলাম। এ সময় পথে ডাকাতরা পিকআপসহ গরু নিয়ে পালিয়ে যায়। 

 

সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, ডাকাতির অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।  এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।