Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৩

admin • 23 Nov 2023, 01:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৩

রাজধানীর ডেমরায় পাইটি এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ যাত্রী আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 

এরপর দুই নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

   

বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।