Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ডা. মুরাদ হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা

admin • 04 Dec 2023, 06:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডা. মুরাদ হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

 

ডা.মুরাদ হাসানের ঘনিষ্ঠ পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল বলেন, ডা. মুরাদ জনপ্রিয়তায় এগিয়ে আছেন, তিনি নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে জয়লাভ করবেন বলে আমরা প্রত্যাশা করি।

 

আসনটিতে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের মাহবুবুর রহমান হেলাল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এস এম রবিউল ইসলাম, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদ গোলাম মোহাম্মদ জিন্নাহ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) তারিক মাহদী ও স্বতন্ত্র থেকে এমপি ডা. মুরাদ হাসান, ছানোয়ার হোসেন বাদশা, অধ্যক্ষ আব্দুর রশিদ জমা দেন।

 

এদের ভেতর আওয়ামী লীগের মাহবুবুর রহমান হেলাল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এস এম রবিউল ইসলাম, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদ গোলাম মোহাম্মদ জিন্নাহ, ও স্বতন্ত্র থেকে এমপি ডা. মুরাদ হাসান, অধ্যক্ষ আব্দুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।