Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঠান্ডায় কাঁপছে কিশোরগঞ্জও, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা

admin • 12 Jan 2024, 08:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঠান্ডায় কাঁপছে কিশোরগঞ্জও, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা

মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জের নিকলীতে। শুক্রবার (১২ জানুয়ারি) ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

 

আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, এদিন দুপুর ১২ থেকে ১টার মধ্যে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা থাকলেও সারাদিন সূর্যের দেখা মেলেনি।

 

ভোর থেকে কুয়াশার চাদরে মোড়ানো থাকছে চুয়াডাঙ্গার প্রকৃতি। তীব্র শীতে বিপাকে পড়ছে জেলার খেটে-খাওয়া মানুষ। কুয়াশা আর শীত উপেক্ষা কাজে বের হতে হচ্ছে জীবন-জীবিকার তাগিদে।

 

ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। তীব্র কুয়াশা আর শীতে শীতকালীন সবজিসহ উঠতি ফসলেরও হচ্ছে ক্ষতি। সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন জেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। তবে চাহিদার তুলনায় তা অপর্যাপ্ত।

 

জেলা ত্রাণ অফিস সূত্র জানায়, এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার কম্বল জেলার চারটি উপজেলায় বিতরণ করা হয়েছে। শুকনা খাবার বিতরণ করা হয়েছে ২ হাজার প্যাকেট।

 

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গায় আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এ ধরনের পরিস্থিতি বিরাজ করবে। এরপর আকাশে মেঘ দেখা দিতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুয়াশা কেটে গেলে আবহাওয়া পরিষ্কার হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।