Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত স্বামী-সন্তান

admin • 12 Nov 2022, 03:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত স্বামী-সন্তান

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে তার স্বামী ও সন্তান। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের লাহিনীপাড়া সৈয়দ মাসুদ রুমী সেতুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নারীর নাম- তানিয়া খাতুৃন (২৫)। আহতরা হলেন-তার স্বামী মো. আনোয়ার হোসেন (৩৫) ও একমাত্র মেয়ে তাইবা (৩)। তারা কুষ্টিয়া সদর উপজেলার মটপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করে হাইওয়ে পুলিশ।

 

এলাকাবাসী ও  পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার আনোয়ার হোসেন মোটরসাইকেল চালিয়ে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে আত্মীয়র বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথি মধ্যে সন্ধ্যায় সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল প্রদান করে প্রায় ১০ হাত সামনে যেতেই একটি ফাঁকা ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা তিনজন আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তানিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে নিহত ব্যক্তির স্বামী ও সন্তানকে ছেড়ে দেওয়া হয়। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া শুক্রবার রাতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

 

এ বিষয়ে নিহত গৃহবধূর স্বামী আনোয়ার হোসেন বলেন, স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে সেতুর টোল দিয়ে ১০ হাত সামনে যেতেই পেছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে। এতে স্ত্রী মারা যান। আমি ও মেয়ে সামান্য আহত হয়েছি।

 

শনিবার সকালে এতথ্য নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি দেবব্রত রায় বলেন, ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা  হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।