Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

admin • 07 Apr 2023, 02:55 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

 

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার খুনিরা পালং কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় মেলেনি।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়ার পালংখালী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কক্সবাজার যাওয়ার পথে খুনিরা পালং এলাকায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।