Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

admin • 11 Jun 2024, 06:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের হাজিগঞ্জ বালুবাহী ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের গোগরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে এক যাত্রীর মরদেহ পড়ে থাকে। আর বাকি দুইজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর ঘন্টাব্যাপী চাঁদপুর-কুমিল্লা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে করে বিভিন্ন যানবাহনের কারণে দীর্ঘ যানজট লেগে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুত গতির সিএনজি অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে থাকা সিএনজির সকল যাত্রী গুরুত্বরভাবে আহত হয়। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ থানায় নিয়ে আসা হয় আর বাকি দুইজনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে।

তিনি আরও জানান, সিএনজি অটোরিকশা ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।