Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

টেকনিক্যাল সুপার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin • 06 Jun 2024, 03:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টেকনিক্যাল সুপার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 দেবীগঞ্জ (পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রথমবারের মতো শুরু হওয়া টেকনিক্যাল সুপার লীগ-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) বিকেল ৪ টায় দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে ফ্রেন্ডস এলিভেন এবং কিংস এলিভেন নামে দুটি দলের অংশগ্রহণে টেকনিক্যাল সুপার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ফ্রেন্ডস এলিভেন প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬৮ রানের টার্গেট দেয়। দ্বিতীয় ইনিংসে কিংস এলিভেন ব্যাটিংয়ে নেমে ৬ ওভার ১ বলে ৭২ রান করে চ্যাম্পিয়ন হয় । পরে সন্ধ্যা ৬ টায় টেকনিক্যাল সুপার লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।

এসময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুপার লীগে অংশ নেয়া বিভিন্ন দলের খেলোয়াড় ও গণমাধ্যম কর্মীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুপার লীগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়‌।

উল্লেখ্য, গত ২৮ মে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আয়োজনে টেকনিক্যাল সুপার লীগের প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।