Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

টেকনাফে অ্যাম্বুলেন্সে আগুন

admin • 13 Nov 2023, 04:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টেকনাফে অ্যাম্বুলেন্সে আগুন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পেট্রোল পাম্পে পার্কিং করা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

 

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজান হোসাইন খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, পেট্রোল পাম্পে পার্কিং করা অবস্থায় হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

   

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর চালক সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। কোনো রোগী অ্যাম্বুলেন্সে ছিলেন না।

 

ফিলিং স্টেশনের নির্বাহী পরিচালক তারেক মাহমুদ রনি জানান, সকালে পাম্পে একটি অ্যাম্বুলেন্স পার্কিং করে চালক ইঞ্জিনের কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণে গাড়িটা পুড়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

   

এই বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জোবায়ের বলেন, একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।