Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

টেকনাফে অপহৃত ৫ কৃষকের ৪ জন উদ্ধার

admin • 24 Mar 2024, 08:32 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টেকনাফে অপহৃত ৫ কৃষকের ৪ জন উদ্ধার
টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে অপহৃত ৫ কৃষকের মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অপহরণের তিন দিন পর গতকাল শনিবার রাতে টেকনাফের একটি পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কৃষকেরা হলেন–জিহান, রফিক, শামীম ও আব্দুর রহমান।

উদ্ধার কৃষকদের বরাত দিয়ে পুলিশ জানায়, অপহরণকারীরা সংখ্যায় অনেক বেশি ছিল। কৃষকদের পাহাড়ে আটক রাখা হয়েছিল এবং অপহরণকারীদের হাতে অস্ত্র ছিল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ওসমান গনি বলেন, অপহরণের পর থেকে পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে পাহাড়ে অভিযান চালায়। অভিযানে চারজন কৃষককে উদ্ধার করা হয়েছে। তবে মো. নুর নামে আরেকজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারে অভিযান চলছে।

তবে অপহরণকারীদের কবল থেকে কৃষকদের উদ্ধারে মুক্তিপণের টাকা দিতে হয়েছে কি না, এ ব্যাপারে কিছু জানায়নি পুলিশ।

গত বৃহস্পতিবার ভোরে পাহাড়ে জুম চাষ পাহারা দেওয়ার সময় ৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপহরণকারীরা। মুক্তিপণের জন্য অপহরণকারীরা জনপ্রতি ৫ লাখ টাকা দাবি করে। অপহৃত ৫ জনই পরস্পরই স্বজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।