Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

টিসিবির পণ্যসহ বিএনপি নেতা আটক

admin • 03 Oct 2024, 08:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টিসিবির পণ্যসহ বিএনপি নেতা আটক

বাড়িতে বেআইনিভাবে টিসিবির পণ্য রাখার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ায় আবুল হাসেম ভূইয়া নামের এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।

 

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পাইকুরা ইউনিয়নের বাল্লা গ্রামে আবুল হাসেম ভূইয়ার বাড়িতে অভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ তাকে আটক করা হয়। এ সময় ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুরের ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

 

আটক আবুল হাসেম ভূইয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাল্লা গ্রামের বাসিন্দা ও পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারা দেশে কার্ডের মাধ্যমে দরিদ্রদের কাছে ন্যায্য মূল্যে চাল, ডাল-তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করছে সরকার। কিন্তু প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুদ করে রেখেছিলেন বিএনপি নেতা আবুল হাসেম ভূইয়া।

 

গোপন সংবাদে বৃহস্পতিবার সকালে বাল্লা গ্রামে তার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এ সময় বাড়িতে থাকা টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুরের ডাল ও ৭২ সয়াবিন তেল পাওয়া যায়।

 

পরে তাকে আটক করা হয়। পরে আবুল হাসেম ভূইয়াকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়৷

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আবুল হাসেম ভূইয়া থানায় আটক রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।