Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি

admin • 03 Nov 2024, 08:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুটি টিউবওয়েলের ভেতর অভিনব কায়দায় চেতনানাশক ওষুধ মিশিয়ে ৫টি বাড়িতে চুরি হ‌য়ে‌ছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন ৫ জন। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের পালপাড়া গ্রা‌মের পাঁচ সহোদর ভাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- আশীক পাল (৩০), দিবাস (৩২), রাম প্রসাদ পাল (৩৪) অসীম পাল (৩৫),  সুপাংক পাল (৩৫)। অসুস্থ সবাইকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অসুস্থ হয়ে পড়া এক পরিবারের সদস্য অনিতা রানী পাল বলেন, গতাল শনিবার দিবাগত রাতে আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। রাতে কেউ আর সজাগ হইনি। সকালে আমার ঘরের দরজায় পাশের বাড়ির লোকজন ধাক্কা দিলে আমার ঘুম ভাঙে। জেগে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। প‌রে সবাই  ঘুমিয়ে পড়লে চোর প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই পরিবারের দাবি পাঁচ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।