Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

টিউবওয়েল মেরামত করতে গিয়ে বালু চাপা পড়ে শ্রমিক নিহত

admin • 23 Feb 2023, 10:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টিউবওয়েল মেরামত করতে গিয়ে বালু চাপা পড়ে  শ্রমিক নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে নিজবাড়ির মিনিতারা টিউবওয়েল মেরামর করার সময় বালু চাপা পড়ে একজন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার নন্দনালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রানু হোসেন (৩৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

 

এ তথ্য নিশ্চিত করেছেন নন্দনালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক খোকন। তিনি বলেন, প্রায় ১০ থেকে ১২ ফুট গর্তে নেমে দুই ভাই মিলে তাদের নিজবাড়ির মিনিতারা টিউবওয়েলটি মেরামত করছিলেন। এসময় গর্তের পাড় ভেঙে এক ভাই (রানু) বালু চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, সাড়ে সাত টার দিকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে বলে ধারণা করছেন তিনি।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন বলেন, ' বালুচাপা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছেন তিনি। এঘটনা কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানাবেন বলে জানায় তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।