Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

টাঙ্গাইলে মা ও দুই শিশু সন্তানের মর‌দেহ উদ্ধার

admin • 06 May 2023, 09:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে মা ও দুই শিশু সন্তানের মর‌দেহ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ারে মা ও শিশু সন্তানসহ তিনজনের মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নিহত ম‌নিরার স্বামী পলাতক রয়েছেন ব‌লে জানা গে‌ছে।

 

নিহত তিনজন হলেন, চকতৈল গ্রামের শাহেদের স্ত্রী মনিরা বেগম, তার দুই ছেলে মুশফিক (৫) ও মাশরাফি (২)।

 

এদিকে নিহত মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক রয়েছেন। শাহেদ দেউলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) ফজলুরের ছেলে। স্বামীর আত্মগোপন, মনিরা বেগমের ঝুলন্ত মর‌দেহে মাটি লেগে থাকা এবং সন্তানদের মরদেহ বিছানার উপর থাকায় এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে সন্দেহ কর‌ছেন স্বজনরা।

 

এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে না বলতে পারলেও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে এটি ঘটে থাকতে পারে। কারণ নিহতের স্বামী মাদকাসক্ত ছিলেন।

 

এ বিষয়ে উপ‌জেলার দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহমিনা হক বলেন, সন্ধ্যা ছয়টার দি‌কে চকতৈল গ্রামের শাহেদের স্ত্রী ও তার দুই শিশু সন্তা‌নের মর‌দেহ পাওয়া যাওয়ার খবর পে‌য়ে‌ছি। এটা হত‌্যা না আত্মহত‌্যা তদন্ত ক‌রে বের করার দাবি জানান তিনি।

 

তিনি আরও ব‌লেন, স্বামী মাদকাসক্ত ছিল। এ নি‌য়ে পা‌রিবা‌রিক কলহ লে‌গেই থাক‌তো। স্ত্রী‌কে প্রতি‌নিয়ত মারধর কর‌তো সে। তিনজন‌কে হত্যা ক‌রে সে পা‌লি‌য়ে গে‌ছে এমন‌টি জা‌নি‌য়ে‌ছে স্থানীয়রা।

 

এ ব্যাপারে দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃদা বলেন, মা ও দুই শিশু সন্তা‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ত‌বে ঘটনার পর শাহেদ পলাতক রয়েছেন, তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। মর‌দেহগু‌লো ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।