Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টাঙ্গাই‌লে বাস-অ‌টোভ্যানের সংঘ‌র্ষে নিহত ৪

admin • 30 Apr 2023, 04:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টাঙ্গাই‌লে বাস-অ‌টোভ্যানের সংঘ‌র্ষে নিহত ৪

টাঙ্গাই‌লের ধনবা‌ড়ি‌তে বাসের সঙ্গে অ‌টোভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ‌ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রোববার (৩০ এ‌প্রিল) দুপুর পৌ‌নে ১টার দি‌কে টাঙ্গাইল-জামালপুর সড়‌কের উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এই ঘটনা ঘ‌টে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

নিহতরা হলেন, উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশনি আক্তার ও একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, ব্যাটারিচালিত অটোরিকশার চালক নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে মোস্তফা মিয়া (৫২)।

 

ধনবা‌ড়ি থানা পুলিশের উপ-প‌রিদর্শক (এসআই) ই‌দ্রিস আলী জানান, জামালপুর থে‌কে ঢাকাগামী যাত্রীবা‌হী প‌রিবহ‌নের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই ২ জন নিহত হন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতদের খোঁজ নিতে তাদের বাড়িতে আমাদের টিম যাচ্ছে। এ ঘটনায় বাস‌টি আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।