Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

admin • 19 Mar 2024, 10:44 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের নাগরপুরে বাড়ি থেকে বের করে জাহিদ হাসান ঝলক নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

 

জাহিদ হাসান উপ‌জেলার স‌লিমাবা‌দ মধ‌্যপাড়া গ্রা‌মের ছামিনুর রহমানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

 

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, গত সোমবার রাতে জাহিদ তারাবির নামাজ পড়ে বাড়ি যান। রাত ৯টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে বের করে।

 

বাড়ি থেকে বের হওয়ার পরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।