Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

টঙ্গীর তুরাগ নদে যুবকের লাশ: তদন্তে পুলিশ।

admin • 19 Jun 2024, 03:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টঙ্গীর তুরাগ নদে যুবকের লাশ: তদন্তে পুলিশ।
বিস্তারিত: টঙ্গী পশ্চিম থানার অধীন মুদাফা গ্রামের প্রত্যাশা মাঠ সংলগ্ন প্রত্যাশা ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় আজ মঙ্গলবার এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ১ টার দিকে প্রথম ব্রিজে চলাচলকারী পথচারীদের নজরে পড়ে পানিতে ভাসমান কালো তালসদৃশ একটি বস্তু। একটু গভীরভাবে তাকাতেই বোঝা যায় বস্তটি এক যুবকের ডুবন্ত মাথা। পরে পুলিশে খবর দিলে দুপুর ৩ টার সময় টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভীড় ক্রমেই বাড়তে থাকে। বিকেল ৫ ঘটিকায় নৌ-পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি পানি থেকে তীরে তুলে আনে। এ সময় উপস্থিত ছিলেন ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি), ক্রাইম সীন ইউনিট, নৌ ও স্থল পুলিশ। ক্রাইম সীন সদস্যদের ছবি নেওয়ার সময় নিহতের নাক মুখ থেকে তাজা রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়। নিহতের পকেটে প্রাপ্ত মানিব্যাগে নয়শত টাকা ও একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্র অনুযায়ী যুবকের নাম আবিদ আদনান বলে জানতে পারে এই প্রতিবেদক। জন্ম ১২ মে ২০০৫। যুবকটির বাড়ি টঙ্গী পশ্চিম থানাধীন আদর্শ পাড়া গ্রামে। নিহতদের বাড়িতে খবর দেওয়া হলে তার মা এবং আনুমানিক পঞ্চাশ জন বন্ধু সন্ধ্যা ৭টার দিকে এসে উপস্থিত হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের উদ্দেশ্যে যাত্রা করেছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।