Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

টঙ্গীতে সড়কে বিক্ষোভ জামায়াতের

admin • 12 Nov 2023, 07:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টঙ্গীতে সড়কে বিক্ষোভ জামায়াতের

গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। রোববার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় টঙ্গী থানা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মো.আফজাল হোসেন নেতৃত্বে এ বিক্ষোভ করে জামায়াতের কর্মীরা।

 

এ সময় জামায়াত নেতাকর্মীরা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে কাছে ক্ষমতা হস্তান্তর ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সারা দেশে বন্দি জামায়াত নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন।

   

মিছিলটির ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধের সমর্থনে আসা নেতাকর্মীরা পালিয়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।