Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

admin • 26 Aug 2023, 01:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) ভোর ৬টায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন– উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।

স্থানীয়রা জানান, পিডিবির মেইন লাইনের তার মৃত-আমজাদ মালিথার বাড়ীর টিনের সাথে লেগে যায়। দিনে দিনে টিনের ঘষায় ফুটোর সুষ্টি হয়। এর ফলে বিদ্যুৎতের আর্থিং এর তারের সাথে স্পর্শ করে থাকে কিন্তু বিষয়টি কারো জানা ছিলো না।

শনিবার সকালে টিউবওয়েল পানি আনতে গিয়ে বিদ্যুৎতের আর্থিং এর তারে স্পর্শ করলে তাসলিমা খাতুনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সেসময় তাঁর মেয়েকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। ফলে ঘটনাস্থলেই মা ও মেয়ে দুজনায় মারা যায়।

হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।