Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঝিনাইদহে নারীসহ ৯ দালালের কারাদণ্ড

admin • 21 Jun 2023, 08:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে নারীসহ ৯ দালালের কারাদণ্ড

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারীসহ ৯ দালালকে আটক করেছে ডিবি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিবি পুলিশ ও জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে দালালচক্র সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে বাইরের ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছিল।

এমন সংবাদে বুধবার সকালে ডিবি পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ৫ জন নারী ও ৪ জন পুরুষ দালালকে আটক করে। পরে আদালত বসিয়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, নারীদের ১০০ টাকা করে ও পুরুষদের ২০০ টাকা করে জরিমানা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।