Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঝাউগড়া কল্যান সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

admin • 22 Feb 2024, 09:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঝাউগড়া কল্যান সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহ উপজেলার অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন "ঝাউগড়া কল্যাণ সংগঠন" এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল অব্দি সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সার্বিক তত্ত্বাবধানে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফারুক হোসেন সহ সদস্যবৃন্দ।

চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তোফায়েল হোসেন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ রেজাউল করিম রেজা। মহিলা বিষয়ক সম্পাদক, মুখ ও দন্ত বিশেষজ্ঞ সার্জন ডাঃ মহ্সিনা ইসলাম। গাইনি বিষয়ে চিকিৎসা প্রদান করেন, ডাঃ ফারজানা জাফরিন রিশা।

এদিন সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত কয়েক-শ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

উল্লেখ্য, ঝাউগড়া কল্যাণ সংগঠন গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা, ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী প্রদান, বেকারত্ব দূরীকরণে বিভিন্ন চাকরির তথ্য সহযোগিতা প্রদান করে থাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।