Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জেলের জালে ধরা পড়লো ১৯ কেজির কাতল

admin • 02 Jan 2023, 08:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জেলের জালে ধরা পড়লো ১৯ কেজির কাতল

রাজবাড়ীতে পদ্মা নদীতে ১৯ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর কুশাহাটা এলাকায় হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে নিয়ে যান।

 

সেখানে এক হাজার ৪৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৮৪০ টাকায় মাছটি কিনে নেন মো. শাজাহান মিয়া। পরে শাজাহান মিয়া ২৮ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করেন।

 

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, পদ্মা নদীর পানি শীত মৌসুমে অনেক কমে গেছে। এজন্য এ সময় প্রায়ই নদীতে বড় মাছ ধরা পড়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।