বড় ফেনী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে নদীর মুছাপুর মোহনায় নেয়ামত উল্যাহর জালে মাছটি ধরা পড়ে।
জেলেরা জানান, ফেনীর সোনাগাজীর পৌর বাজারে মাছটি বিক্রির জন্য আনা হলে উৎসুক জনতা ভিড় জমায়। মাছটি বিক্রির জন্য আনলে ১ হাজার ১০০ টাকা দরে কিনে নেন আবদুল মান্নান নামে এক মাছ ব্যবসায়ী।
তিনি প্রতি কেজি মাছ এক হাজার ২০০ টাকা দাম হাঁকছেন।
মাছ ব্যবসায়ী আবদুল মান্নান জানান, জেলে নেয়ামত উল্যাহর জালে ধরা পড়া মাছটি সোনাগাজী বাজারে নেওয়া হলে ক্রেতারা ভিড় জামান। প্রতি কেজি মাছ এক হাজার ২০০ টাকা দরে বিক্রি করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, মাছ ধরার নিষেধাজ্ঞা মেনে চলায় জেলেরা উপকৃত হচ্ছেন। ফলে নদী ও সাগরে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে। সামনে আরও বড় বড় মাছ ধরা পড়বে বলে আশা করছি।





