Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর 'জয় বাংলা' স্লোগান

admin • 20 Jan 2025, 06:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর 'জয় বাংলা' স্লোগান

বগুড়ার ধুনট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর স্থগিত হওয়া জাতীয় স্লোগান জয় বাংলা লিখে দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা।

 

সোমবার (২০ জানুয়ারি) সকালে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দেয়ালে এ চিত্র দেখা গেছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে।

 

গ্রাফিতিগুলো আঁকায় মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থীরা জানান, রাতের আঁধারে অপশক্তিরা গ্রাফিতিগুলো নষ্ট করেছে। এগুলোর ওপর জয় বাংলা স্লোগান লিখে দিয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল?

 

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এসব চিত্র আঁকা হয়। শেখ হাসিনা ও আওয়ামী বিরোধিতার পাশাপাশি এসবে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তাও জানানো হয়। তবে আজ সকালে গ্রাফিতির ওপর স্লোগান দুটি দেখতে পান তারা।

 

স্থানীয় বাসিন্দা আশিক আহমেদ জানান, তারা গ্রাফিতির ওপর জয় বাংলা না লিখে অন্য কোথাও লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করছে? যারা এ কাজ করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটা তারই প্রমাণ।

 

এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন বোরহান উদ্দিন নামের আরেক শিক্ষার্থী।

 

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, রাতের অন্ধকারে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে জয় বাংলা লিখেছে। তারা জয় বাংলা কায়েম করার চেষ্টা করছে। ৫ আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।