Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

admin • 30 Jan 2023, 07:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার মির্জা আজম অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জোহরা সুলতানা জুথি, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম বাবলু, মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা মো. কবির মিয়া,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ডাঃ ইউনুস আলী  এছাড়াও ইউনিয়ন বিভিন্ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগন , উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা

সভায় উপজেলা আইন শৃংখলার পরিস্থিতি নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। এলাকায় গরু চুরি ,অবৈধভাবে বালু উত্তোলন, সামাজিক বিরোধ, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকায় মাদক ও জুয়া মুক্ত করা সম্ভব মর্মে অভিমত ব্যক্ত করেন এছাড়াও বিদ্যুৎ ব্যবহারে সকলকেই সাশ্রয়ী হওয়ার আহ্ববান জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।