জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বেপারীপাড়ায় অভিযান চালিয়ে ৮কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টার সময় বেপারীপাড়ায় এই অভিযান পরিচালনা করে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
মাদক ব্যবসায়ীরা হলেন বেপারীপাড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী সাবিনা আক্তার (৩০) ও সোবাহান মিয়ার শ্রী ঝর্ণা বেগম (৩৫)।
নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই মো.তারেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেপারীপাড়ায় আমার অভিযান চালায়। সাবিনা আক্তার ও ঝর্ণা বেগমের ঘর তল্লাশি করে ঘরের ভিতর থেকে গাঁজার টোপলা পাওয়া যায়।
পরে তাদের গ্রেফতার করে নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত এ মাদকদ্রব্য সুকৌশলে জামালপুরের বিভিন্ন স্থানে বিক্রি করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।





