Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে সিরাপ মনে করে বিষপান, বৃদ্ধার মৃত্যু

admin • 03 Dec 2023, 06:45 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে সিরাপ মনে করে বিষপান, বৃদ্ধার মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে ওষুধের সিরাপ মনে করে বিষপানে ছাবিলা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে শেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়।নিহত ছাবিলা খাতুন বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

   

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গালাকাটি গ্রামের ছাবিলা খাতুন দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। শনিবার রাত ৯টার দিকে নিজ ঘরে বিষ ও ওষুধের বোতল পাশাপাশি থাকায় ভুলবশত ওষুধের সিরাপ মনে করে পাশে থাকা অন্য বোতলের বিষ খেয়ে ফেলে ছাবিলা খাতুন। কিছুক্ষণ পর বিষক্রিয়া শুরু হলে ছাবিলা খাতুনকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

পরে ভোর রাত ৪টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রত পাশ্ববর্তী শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে শেরপুর হাসপাতালে ছাবিলা খাতুনের মৃত্যু হয়।

 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।