Friday, 4 September 2026
শিরোনাম
সারা দেশ জেলার খবর

জামালপুরে সফলভাবে শেষ হল ২ দিনব্যাপী বিতর্ক উৎসব ১.০

Shakib Nahid • 29 Aug 2025, 11:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে সফলভাবে শেষ হল ২ দিনব্যাপী বিতর্ক উৎসব ১.০

শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সৃজনশীলতা এবং যুক্তিবাদী চেতনা বিকাশে জামালপুরে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বিতর্ক উৎসব জামালপুর ১.০

শুক্রবার (২৯ আগস্ট) দিনব্যাপী প্রতিযোগীতা শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে এ উৎসবের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল (২৮ আগস্ট)  ডির্বেটাস কমিউনিটি অব বাংলাদেশের সহযোগিতায় এ উৎসবে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  স্কুল পর্যায়ে ১০টি এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশ নেয় ১৮টি দল।

আজকের ফাইনালে  মুখোমুখি হয় ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তুলনামূলক সফল ব্যক্তিদের নিজ জনশক্তির উন্নয়নে স্বার্থে কাজ করা বাধ্যতামূলক’ এ প্রস্তাবনার ওপর অনুষ্ঠিত বিতর্কে জয়লাভ করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। রানার্স আপ হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

এছাড়া স্কুল পর্যায়ের (ক গ্রুপ) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জামালপুর জিলা স্কুল এবং রানার্স আপ হয় নান্দিনা কোয়ার্স পাবলিক স্কুল।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম এবং হযরত শাহজামাল হসপিটালের পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল।

অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, নেতৃত্ব এবং যুক্তিবাদী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সৃজনশীল, দায়িত্বশীল ও সমাজবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

আয়োজক শিক্ষার্থী আফরিন জান্নাত আঁখি ও মো. আসাদুজ্জামান বলেন, “আমরা চাই এই বিতর্ক উৎসব শিক্ষার্থীদের জন্য শুধু প্রতিযোগিতা নয়, বরং নিজেদের যোগ্যতা ও দক্ষতা বিকাশের এক বড় প্ল্যাটফর্ম হয়ে উঠুক। পরবর্তীতে আরোও বড় পরিসরে আয়োজনের চেস্টা থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।