Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে মাহিন্দ্র গাড়ির চাপায় প্রান গেলো যুবকের

admin • 27 Jan 2024, 08:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে মাহিন্দ্র গাড়ির চাপায় প্রান গেলো যুবকের

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহিন্দ্র গাড়ির (ট্রাক্টর) ধাক্কায় শেখ কামাল(৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ কামাল চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বলিয়াদহ এলাকার শেখ সুরুজের ছেলে।

 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ কামাল দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত। আজ দুপুরে কাঁচারিপাড়া বাজার থেকে পায়ে হেটে বাড়িতে ফিরছিলেন। পথে সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় পৌঁছালে পেছনে দিক থেকে আসা দ্রুতগামী একটি মাহিন্দ্র গাড়ি (ট্রাক্টর) তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে ঘটনার স্থলেই মারা যায়।

 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনার স্থান থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।