Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে মাদরাসার অধ্যক্ষকে অবরুদ্ধ করে প্রধান ফটকে তালা

admin • 29 Sep 2024, 09:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে মাদরাসার অধ্যক্ষকে অবরুদ্ধ করে প্রধান ফটকে তালা

জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ অধ্যক্ষ আব্দুর রশিদকে অবরুদ্ধ করে প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

জানা যায়, রোববার দুপুর ২টার দিকে দীর্ঘ ২ মাস পর অধ্যক্ষ মাদরাসায় প্রবেশ করেন। পরে খবর পেয়ে বিকেল ৫টার দিকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মাদরাসার প্রধান ফটকে তালা লাগিয়ে মাদরাসার সামনে অবস্থান নেয়। বর্তমানে দেওয়ানগঞ্জ উপজেলাধীন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা এবং সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

 

গত ৫ আগস্ট বিগত সরকারের পতনের পর থেকে সানন্দবাড়ী সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুর রশিদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

 

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গৃহীত না হওয়ায় ঐ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।