জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার সর্দারপাড়া বাজার জামে মসজিদের অবমাননা এবং ইমামের উপর হামলার প্রতিবাদ ও দোষী জাকির হোসেন (জাক্কুর) দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার সর্দারপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি এসে দেওয়ানগঞ্জ মডেল থানার সামন জড়ো হয় এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ,এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ খান রাসেল, পৌর বাজার মসজিদের পেশ ইমাম মুফতি আক্রামুজ্জামান ।
বিক্ষোভ চলাকালে মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর, এসে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা চলে যায় ।
সংক্ষুব্ধ ব্যক্তিদের পক্ষ থেকে এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে ।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্রধর জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।





