Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

admin • 01 Apr 2023, 07:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর বিদ্যুতপৃষ্ট হয়ে বাবু (২৫) নামে এক যুবকের মৃত হয়েছে।সে পেশায় টাইলস ও ডিসলাইনের মিস্ত্রি।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (০১ এপ্রিল) শনিবার সকালে পাশের গ্রামের বাবলুর বাড়িতে টাইলস এর কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায় বাবু। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

নিহত বাবু জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা দক্ষিণ পাড়া গ্রামের ছাবেদ আলীর ছেলে মোঃ বাবু (২৫)

 

তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বাবু ডিস লাইনের কাজ সহ টাইলস এর কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার ঘরে তিন বছরের একটি শিশু কন্যা রয়েছে।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী খান বলেন ঘটনা টি খুবই দুঃখ জনক। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।