Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

admin • 06 Dec 2023, 08:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আতিকুর রহমান সুমন(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া এলাকার নিজ বাড়িতে ফ্যানের লাইনের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত যুবক ওই এলাকার গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অনার্স ১ম বর্ষে হিসাববিজ্ঞানের অনিয়মিত ছাত্র ছিল সে। এক বছর আগে বিবাহ করেছিলো সুমন।

 

নিহতে স্বজনরা জানায়, নিজ বাড়ির আঙ্গিনায় ধান উড়ানোর জন্য ঘর থেকে স্ট্যান্ড ফ্যানের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সেখানেই লুটিয়ে পড়ে সুমন। পরে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিবুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলেই মারা যায় আতিকুর রহমান সুমন হাসপাতালে নিয়ে আসা হয় বিকাল ৩টা দিকে। পরে মরদেহ নিহতের চাচা মাসুদ সরকার এর কাছে হস্তান্তর করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।