Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

admin • 26 Nov 2025, 07:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে পিয়াস নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

 
বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মলমগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  
স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকরা তাকে কুলকান্দি গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর সমর্থকদের হামলার মুখে পড়েন। এতে ফরহাদপন্থী চারজন কর্মী গুরুতর আহত হন।  
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পিয়াসকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান বার্তা২৪.কমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত ছাড়া নিশ্চিতভাবে হতাহতের সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।  

অন্যদিকে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাস্থলে আমার লোকজন ছিল এ তথ্য সঠিক নয়। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।